পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে, আপনি কি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার উপায় জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য, মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিভাবে পুরাতন দলিল বের করা যায় সে সম্পর্কে আলোচনা করব
বর্তমান ডিজিটাল বাংলাদেশ এখন জমির অনেক তথ্য মোবাইল দিয়ে জানা সম্ভব অনেক সময় পুরাতন দলিল হারিয়ে গেলে বা কপি প্রয়োজন হলে মানুষ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু এখন ঘরে বসে শুধুমাত্র একটি স্মার্ট ফোনের মাধ্যমে পুরাতন দলিল বের করা যায়
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে-ঘরে বসে বর্তমান ডিজিটাল বাংলাদেশ এখন অনলাইনের মাধ্যমে খুব সহজে হাতের কাছের স্মার্টফোনের সাহায্যে ভূমি সংক্রান্ত প্রায় সকল তথ্য পাওয়া সম্ভব। আগের মত ভূমি অফিসে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হয় না । মানুষ এখন মানুষ সময়, শ্রম ও অর্থ বাচিয়ে মোবাইলের মাধ্যমে খুব সহজে দলিল বের করতে পারে।
দলিল একটি গুরুত্বপূর্ণ কাগজ। এটি অনেক সময় হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না বা নিজের কাছে থাকে না কিন্তু জমির দলিল না থাকলে জমির মালিকানা পাওয়া গেলেও দলিল ছাড়া কখনোই জমি বিক্রি করা সম্ভব না। আবার অনেক সময় মালিকানাও পাওয়া যায় না। তাই জমির দলিল অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি কাগজ চলুন এখন আমরা জেনে নেব কিভাবে খুব সহজে হাতে থাকা মোবাইল দিয়ে জমির দলিল বের করা যায়।
অনলাইনে পুরাতন দলিল বের করার সহজ পদ্ধতি
কিভাবে সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে পুরাতন দলিল বের করা যায় এই বিষয়টি অনেকের কাছেই অজানা এখন সে সম্পর্কে আলোচনা করব । অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রকার দলিল বের করা যায় সেই সম্পর্কে জানব। আমার কাছে সবচেয়ে নির্ভরযোগ্যর ওয়েবসাইট হচ্ছে https;//www.land.gov.bd এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভূমি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে উপরের দেওয়া লিংকটি কপি করে গুগল এ গিয়ে সার্চ করুন। তারপর যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে সেখানে ভূমি সংক্রান্ত অনেক গুলো সেবার অপশন আছে । সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন তথ্য দেখতে পারেন বা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন যেমন- মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ ইত্যাদি এরকম আরো অনেক আরো অনেক অপশন রয়েছে আরো কিছু কিছু সার্ভিসএখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
অনলাইনে দলিল বের করতে যেসব তথ্য লাগবে
উপরে আমরা যে সেবা গুলো সম্পর্কে জেনেছি সেই সেবা গুলো পেতে হলে আপনাদের কিছু তথ্য লাগবে কোন সার্ভিসের জন্য কোন তথ্য দরকার সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো-
মিউটেশন সিস্টেম হচ্ছে জমির মালিকানা পরিবর্তন ও সংশোধন করা। এখানে অনলাইনে ফরম পূরণ করা, ফি পরিশোধ ও খতিয়ান গ্রহণসহ সংশ্লিষ্ট কাজ এই সিস্টেমে করতে পারবেন।
ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করার পর আরো চারটি অপশন আসবে ভূমি উন্নয়ন কর প্রদান, সাধারণ জিজ্ঞাসা সমূহ ,নির্দেশিকা, টিউটোরিয়াল আপনারা চাইলে জিজ্ঞাসা অপশনে ক্লিক করে অনেক কিছু জানতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন। কর প্রদান করার জন্য যা যা লাগবে
- সচল মোবাইল নাম্বার
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার
- জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ
- দাখিলা/ খারিজ খতিয়ানের তথ্যদি
ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করলে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা, নির্দেশিকা এরকম পাঁচটি অপশন আসবে।সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, এই তিনটি অপশনের ক্লিক করলে আপনার যে তথ্যগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার
- বিভাগের নাম
- জেলার নাম
- উপজেলার নাম
- খতিয়ান ধরন
- মৌজা
সকল তথ্য পূরণ করে সার্চ অপশনে ক্লিক করুন তারপর আপনার সামনে আপনার জমি সংক্রান্ত সকল তথ্য চলে আসবে যেমন-
- খতিয়ান নাম্বার
- জমির পরিমাণ
- জমির দাগ
- জমির ধরন
- মালিকের নাম
- কখন নামজারি করা হয়েছে ইত্যাদি
আবার অনেক সময় দেখা যায় যে আপনার দলিলের স্ক্যান কপি থাকলে সেটি আপনার সামনে চলে আসবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছুই আসবে না কারণ ওয়েবসাইটে এখনও অনেক জমির দলিল এড করা হয়নি সে ক্ষেত্রে আপনি ভূমি অফিসের সহায়তায় দলিল নম্বর না জানলে মালিকের নাম ও সাল ব্যবহার করে বালাম বই তল্লাশি করে পুরাতন জমির দলিল বের করতে পারেন।
জমির দলিল হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবেন
জমির দলিল হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবে তা অনেক মানুষ জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জমির দলিল হারিয়ে গেলে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। বিভিন্ন কারণে জমির দলিল হারিয়ে যেতে পারে হারিয়ে গেলে দুশ্চিন্তা না করে কিভাবে ফিরে পাবেন সে সম্পর্কে জানুন- জমির দলিল হারিয়ে গেলে প্রথমে থানায় একটি সাধারন ডায়েরি ( জিডি) করুন এবং এবং জিডিতে উল্লেখ করুন তারিখ, দলিলের নাম্বার, মালিকের নাম , কিভাবে দলিলটি হারিয়ে গেছে বিস্তারিত উল্লেখ করুন এবং জিডির একটি কপি আপনার সাথে রাখুন পরবর্তীতে প্রমাণস্বরূপ আপনার কাজে আসবে।
থানায় জিডি করা হয়ে গেলে সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে আবেদন করতে হবে নির্দিষ্ট তথ্য (দলিল নাম্বার যদি জানা থাকে) দিয়ে দলিল তল্লাশি করা যায়। তথ্য না থাকলেও কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেকর্ড থেকে দলিল উদ্ধার সম্ভব এক্ষেত্রে কিছু নথিপত্র প্রয়োজন যেমন- ভোটার আইডি কার্ড, জমির খতিয়ান ,ট্যাক্স রশিদ , অথবা সংশ্লিষ্ট এলাকার নামজারি তথ্য উপস্থাপন করতে হতে পারে। আবেদন যাচাই-বাছাই এর পর রেজিস্ট্রার অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করুন।
কিভাবে পুরাতন দলিল তল্লাশি করবেন
আপনার একটা জমি আছে এই জমি আপনি ভোগ করতেছেন জমি আপনার দখলে কিন্তু জমির কোন কাগজপত্র আপনার কাছে নেই এরকম হলে কিভাবে আপনি আপনার জমির দলিল বের করবেন সে বিষয়ে এখন আলোচনা করব
প্রথমে আপনার এলাকার আমিনের কাছে যাবেন তার কাছ থেকে নকশা দেখে জমির দাগ নাম্বার বের করবেন তারপর নিকটস্থ ভূমি অফিসে গিয়ে দাগ নাম্বার দিয়ে খতিয়ান( CS, SA ,RS ,BA) খুঁজে বের করুন খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের সূত্র ধরেই জমির দলিল বের করা সম্ভব। খতিয়ান দিয়ে জেলা সেটেলমেন্ট অফিস থেকে ওয়ার্কিং ভলিউম উত্তোলন করতে হবে। ওয়াকিং ভলিউম পেয়ে গেলেসেখানে পাবেন কিভাবে জমিটি আপনার নামে রেকর্ড হয়েছে তার বর্ণনা -
- পুরাতন দলিলের নাম্বার
- পূর্বের খতিয়ান নাম্বার
- দাগ নাম্বার
- পূর্বের মালিকের নাম
পুরাতন দলিলের নাম্বার , দাতা গ্রহীতা এবং রেজিস্টারকৃত সাল দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশি দিলে পুরাতন দলিল পাওয়া সম্ভব। তবে রেজিস্টার বহি তল্লাশি জন্য নির্দিষ্ট কিছু ফ্রি পরিশোধ করতে হয় যেমন
- একটি নির্দিষ্ট বছরের জন্য তল্লাশি ফি ২০ টাকা
- পরবর্তী অতিরিক্ত বছরের জন্য তল্লাশি ফি ১৫ টাকা
- রেজিস্টার বহির প্রতি পৃষ্ঠার তল্লাশি ফি ১০ টাকা
- সর্বোচ্চ ১৫০ টাকা

জাকিয়া কানন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url