বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি


বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মানুষের কাছে  একটি জনপ্রিয়   আয়ের মাধ্যম  হয়ে উঠেছে ।মানুষ ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে ক্লায়েন্টের মাধ্যমে কাজ করার সুযোগ সুবিধা থাকায় প্রতিদিনই মানুষের ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ বেড়েই চলেছে

ফ্রিল্যান্সিংয়ের-সব-থেকে-ডিমান্ডেবল-সেক্টর-কোনটি

কিন্তু মার্কেট প্লেসে কোন সেক্টরের চাহিদা এখন বেশি তা জানা থাকলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা খুব সহজ হবে চলুন আমরা এখন সেগুলো সম্পর্কে আলোচনা করব.।

পোস্ট সূচীপত্রঃ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এ কথা বলে শেষ করা যাবে না এখন মানুষের কাছে ফ্রিল্যান্সিংএকটি সম্ভাবনাময় সেক্টর।  আগে মানুষ ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম জব হিসাবে বেছে নিতো কিন্তু এখন বর্তমানে চাকরির সংকটময় অবস্থা সৃষ্টি হওয়ার কারণে মানুষ ফ্রিল্যান্সিংকে নিজের সম্ভাবনাময়  ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। আর এখানে কাজের অনেকগুলো সেক্টর রয়েছে মানুষ চাইলে  এক বা একাধিক বিষয়ে  স্কিল অর্জন করে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারে।

 তবে ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিমান্ডেবল সেক্টর নির্বাচন করা  কারণ যেসব  সেক্টরের চাহিদা বেশি থাকে  সেখানে কাজ পাওয়ার সুযোগ বেশি থাকে । তবে বর্তমানে চাহিদা অনুযায়ী ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এই প্রশ্ন আসলে প্রথমে আমাদের মাথায় ডিজিটাল মার্কেটিং এর কথা চলে আসে, কারণ এখন প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান  তাদের পণ্য বা  সেবা প্রচারের জন্য অনলাইন মার্কেটিং এর উপর নির্ভর করছে। 

ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর সমূহ

ফ্রিল্যান্সিং জগতে অনেকগুলো কাজের সেক্টর আছে সেগুলো সম্পর্কে জেনে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন সেক্টরে কাজ করতে পারবো  কোন সেক্টর টি আমার  জন্য ভালো হবে। এখন আমরা আমরা জেনে নেই ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর সমূহের নাম-
  • ডিজিটাল মার্কেটিং
  • ক্রিয়েটিভ ও ডিজাইন সেক্টর
  • ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • কন্টেন রাইটিং ও কপিরাইটিং
  • ভার্চুয়াল এসিস্ট্যান্স  ও ডাটা সাপোর্ট 
  • অনুবাদ ও ভাষাভিত্তিক কাজ

কোন ফ্রিল্যান্সিং সেক্টরটি আপনার জন্য উপযুক্ত

এখন প্রশ্ন হল এতগুলো সেক্টরের মধ্যে আপনি কোন সেক্টরটি বেছে নিবেন সেটি আপনাকে ঠিক করতে হবে তবে এখনে  ধাপে ধাপে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হল - 

নিজের দক্ষতা ও আগ্রহ যাচাই করুণঃ আপনি কি করতে ভালোবাসেন? লিখতে ,ছবি আঁকতে, নাকি ডিজাইন করতে আপনার মধ্যে কোন গুণ আছে সেটা আপনার  নিজেকে বের করতে হবে যেটার প্রতি আপনার আগ্রহ বেশি ,যে কাজ আপনাকে আনন্দ দেয় যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটি নিয়ে আপনার কাজ করা উচিত।
ফ্রিল্যান্সিংয়ের-সব-থেকে-ডিমান্ডেবল-সেক্টর-কোনটি (2)
মার্কেট ডিমান্ড যাচাই করুনঃ বিভিন্ন মার্কেটপ্লেে  যাচাই করুন কোন কাজের বেশি চাহিদা রয়েছে, কোন কাজের জন্য বেশি জব পোস্ট করা আছে এগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন ।

আয়ের সম্ভাবনা ও স্কেলিং দেখুনঃ কোন সেক্টরে আয় বেশি কোনটিতে আপনি বেশি দক্ষতা সম্পন্ন ওয়েব ও  অ্যাপ ডেভলপমেন্ট,  ডিজিটাল মার্কেটি্‌ গ্রাফিক্স ডিজাইন ,কন্টেন্ট ক্রিয়েশন  এই সেক্টর গুলোতে বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে তবে নতুনদের জন্য শুরুতে কন্টেন রাইটিং, ডিজিটাল মার্কেটিং এগুলা নিয়ে কাজ করা  ভাল  কারণ বর্তমানে ডিজিটাল  মার্কেটিং এর প্রচুর চাহিদা রয়েছে।

কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করবেন।

ডিজিটাল মার্কেটিং হল  ইন্টারনেট বা  ডিজিটাল  প্ল্যাটফর্ম  ব্যবহার করে কোন পণ্য বা  সেবা প্রচার করা । সহজ ভাবে বলতে গেলে  ফেসবুক ,গুগল ,ইউটিউব , ওয়েবসাইট , ইমেইল ইত্যাদির মাধ্যমে কোন ব্যবসার প্রচার করাই  হল  ডিজিটাল মার্কেটিং । আপনি যদি এসব বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

 কারন বর্তমান  ডিজিটাল   যুগে  মানুষ অনলাইনের  মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চান তাই আপনি যদি একজন ভালো দক্ষ ডিজিটাল মার্কেটের হয়ে থাকেন তাহলে বর্তমান যুগে একজন দক্ষ ডিজিটাল মার্কেটরের  গুরুত্ব ও কাজ অনেক বেশি  । ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সাব সেক্টর রয়েছে, যেমন-ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং , গুগল এডসেন্স, এসইও , এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি  ।

ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি সেক্টর  তাই  প্রথম নির্দিষ্ট একটি  স্কিল বেছে নিন যেমন -ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইও ইত্যাদি তারপর নির্দিষ্ট একটি বিষয় ভালোভাবে শিখুন এবং প্র্যাকটিস করুন। একটি ভালো পোর্টফোলিও তৈরি করুন আপনি যে কাজগুলো শিখেছেন সেগুলোর উদাহরণ বা প্রজেক্ট দেখিয়ে একটি পোর্টফোলিও তৈরি করুন বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে   কাজ করার জন্য যেমন-  ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ,র্এ‌ই প্লাটফর্ম গুলোতে প্রোফাইল তৈরি করুন   ।

ডিজিটাল মার্কেটিং এবং  মার্কেটরদের  ভবিষ্যৎ

আমরা কম বেশি  সবাই ডিজিটাল মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যতের কথা জানি  ।এখন ইন্টারনেটের ব্যাপক ব্যবহার,  মোবাইল ডিভাইসের জনপ্রিয়তা বৃদ্ধি্সো‌শ্যাল মিডিয়া ব্যবহার ,কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর বিকাশ অতি দ্রুত হওয়ায়া  বর্তমান ডিজিটাল বিপনন  এর  চাহিদা অনেক বেড়ে  চলেছে ব্যবসা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটর এর চাহিদা বাড়ছে একজন ভালো ও দক্ষ  ডিজিটাল মার্কেটর এর  চাহিদা অনেক বেশি । 

ব্যবসার ক্ষেত্রেঃ র্তমানে ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং তারা দক্ষ ডিজিটাল মার্কেটের  নিয়োগ দিচ্ছে এতে অনেক কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। ডিজিটাল মার্কেটিং করে  স্বল্প খরচে প্রচার প্রচারনার মাধ্যমে অনেক মানুষের কাছেপৌঁছানো  যায়  এবং বিক্রয় বৃদ্ধি করা যায়।  আপনি যদি একজন ভালো ও দক্ষ ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে অনলাইন  ও অফলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে  সেবা দিয়ে   ও নিজে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলতে পারেন ।

চাকরির ক্ষেত্রেঃ   দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে সাথে সাথে বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে এবং ডিজিটাল মার্কেটরদের চাকরির ও কাজের জায়গা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ের লোকাল কোম্পানিগুলোতে প্রতিনিয়ত ডিজিটাল এক্সপার্ট নিয়োগ দিচ্ছে   পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিজিটাল মার্কেটিং করে টাকা আয় করা যাচ্ছে যেমন-সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক অ্যাপস, কন্টেন্ট মার্কেটিং এর চাহিদা  প্রতিনিয়ত বেড়ে চলে।

ডিজিটাল মার্কেটিং করে করে কত টাকা আয় করা যায়

ডিজিটাল মার্কেটিং করে করে কত টাকা আয় করা যায় এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না সাধারণত যারা নতুন তারা মাসে ১০,০০০হাজার থেকে৫০,০০০ হাজার টাকা আয় করতে পারে আবার যারা দক্ষ ও অভিজ্ঞ তারা মাসে ১০০,০০০টাকা বা তারও বেশি আয় করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি আয় করা সম্ভব যেমন একজন দক্ষ অভিজ্ঞ ফেসবুক মার্কেটার মাসে লক্ষ টাকা বা তার বেশি আয় করতে পারে যা  বাংলাদেশের অনেক সরকারি কিংবা বেসরকারি চাকরির চেয়েও  অনেক বেশি।
ফ্রিল্যান্সিংয়ের-সব থেকে-ডিমান্ডেবল সেক্টর-কোনটি
আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে ভালো মানের আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে| বিভিন্ন অনলাইন বা অফলাইন  কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন এবং সাথে সাথে প্র্যাকটিস করুন মনে রাখতে হবে  একজন ভালো ডিজিটাল মার্কেট হতে হলে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন ওপরিশ্রম করতে হবে ।

ফ্রিল্যান্সিং এর কি কি সুবিধা রয়েছে 

ফ্রিল্যান্সিং ব্যক্তিদের তাদের ব্যক্তিগত এবং পেশাগত  আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের  ক্যারিয়ারের পথকে পুনরায় পরিচয় করার সুযোগ দেয়। এটি এমন একটি কর্ম যা গতানুগতিক চাকরির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে সীমাহীন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এর মূল সুবিধা গুলির মধ্যে রয়েছে-
  • কাজের সময় এবং অবস্থানের ক্ষেত্রে সম্পূর্ণ নমনীয়
  • প্রকল্প এবং ক্লাইন্ট নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা
  • বিভিন্ন ক্ষেত্র এবং বিশ্ব বাজারে বিভিন্ন সুযোগ
  • কর্মক্ষমতার উপর ভিত্তি করে সীমাহীন উপার্জনের সম্ভাবনা
  • একাধিক ক্ষেত্রে ক্রমাগত শিক্ষা এবং পেশাদার উন্নয়ন
  • ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে আরো ভালো ভারসাম্য
  • এমন একটি ব্যক্তিগত ব্রান্ড তৈরি করা যা আপনাকে আলাদা করে 
  • আন্তর্জাতিক বাজারের সহজ প্রবেশ অধিকার
  • বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এবং কোম্পানির সাথে কাজ করা
  • একটি একক কাজ বা আয়ের উপর নির্ভর না হওয়া

বর্তমানে ফ্রিল্যান্সিং  এর চাহিদা কেমন

বর্তমানে বিশ্বে ও বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর চাহিদা ব্যাপক ও ক্রমবদ্ধমান, যা আগের যেকোনো সময় এর চেয়ে অনেক বেশি।  বিশ্বজুড়ে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠ, ইউটিউবার , ই-কমার্স ব্রান্ড, এবং ব্যক্তিগত উদ্যোক্তারা এখন বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সার নিয়োগ দিচ্ছে। বিশেষ করে দক্ষ ফ্রিল্যান্সারদের কাজের অভাব নেই। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ও এ আই প্রযুক্তির মত ক্ষেত্র গুলোতে চাহিদা অনেক বেশি। 

বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা কখনো কমবে না বরং দ্রুত বাড়ছে সম্প্রতি মার্কেট রিপোর্ট অনুযায়ী ২০২৬-২০৩১ এই  সময়ে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বছরে ১৬%+ হারে ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়বে । বিশেষ করে এখন  ক্লাইন্টরা শুধু কাজ জানে এরকম না, সমস্যারও সমাধান জানে এরকম স্কিল ফ্রিল্যান্সার খুঁজছে। তাই স্পেশাল স্কিল জানা থাকলে কাজ পাওয়ার সুযোগ অনেক বেশি। বর্তমানে  বিশেষ করে তরুণদের কাছে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিংএকটি চাহিদা সম্পন্ন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি 

বর্তমান ডিজিটাল যুগে ফ্রিলান্সিং শুধু একটি পার্ট টাইম জব নয় বরং এটি এখন মানুষের কাছে শক্তিশালি ক্যারিয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ।বর্তমানে  এখন ফ্রিলান্সিং এর ভবিষ্যৎ আরও উজ্জল হয়ে উঠেছে বিশ্বজুড়ে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো  এখন স্থায়ী কর্মীর পাশাপাশি দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়োগ দিচ্ছে । কারণ এখন সকল ব্যবসা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক হয়ে উঠেছে অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য ফ্রিল্যান্সারদের বর্তমানে অনেক কাজের ক্ষেত্র তৈরি হয়েছে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। 
ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর সুযোগ আরও বিস্তৃত হবে, সম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী AI রিলেটেড কাজে দক্ষ স্কিল অর্জন করলে  এর চাহিদ দ্রুত বাড়ছে। যারা মনে করে AI ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ নষ্ট  করে দিচ্ছে তারা ভুল AI টুলস এখন অনেক কাজ দ্রুত করে দিচ্ছে,  যারা AI ব্যবহার করে কাজের কোয়ালিটি ও স্পিড বাড়াতে পারবে তারা বেশি সফল হবে ভবিষ্যতে শুধুমাত্র বেসিক স্কিল দিয়ে টিকে থাকা কঠিন হবে কারণ সাধারণ কাজ গুলো AI সহজে করে ফেলবে তাই দরকার স্পেশাল ও হাই ভ্যালু স্কিল । 

শেষ কথাঃবর্তমানে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

বর্তমানে ফ্রিল্যান্সিং এর ডিমান্ডেবল সেক্টর কোনটি আজকে এই পোস্টে আলোচনা করেছি   ফ্রিল্যান্সিং জগতে অনেকগুলো সেক্টর রয়েছে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি  কারণ এখন ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক হাওয়ায় ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও ব্যাপক হারে এর চাহিদা বৃদ্ধি পাবে।  

এই পোস্টে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে আপনারা যে যেই বিষয়ে দক্ষ এবং যে বিষয়টি ভালো বোঝেন যার যে বিষয়ের প্রতি আগ্রহ বেশি সেই বিষয় নিয়ে নিজেকে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। তবে আপনি যে সেক্টরে ই বেছে নেন না কেন আপনাকে অবশ্যই ভালোভাবে শিখেতে হবে প্র্যাকটিস করতে হবে ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে আপনিও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জাকিয়া কানন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Jakia sultana
Jakia sultana
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও জাকিয়া কানন আইটির এডমিন তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি অনলাইনে সফল ভাবে কাজ করে যাচ্ছেন।